• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

ভোলাহাটে ইকো (ECHO)-র উদ্যোগে ১০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ সুহাস উদ্দিন, ভোলাহাট: / ২৫৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মোঃ সুহাস উদ্দিন, ভোলাহাট:
তীব্র শৈত্যপ্রবাহে বিপাকে পড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইকো (ECHO – Educational Charitable Humanitarian Organisation, USA)। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ইমামনগর এলাকায় ‘ভোলাহাট মানবসেবা সংগঠন’-এর সার্বিক তত্ত্বাবধানে ১০০ জন শীতার্ত ব্যক্তির মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. ইব্রাহীম, ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক নূরে আলম মুক্তা এবং হাঁউসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান সোহেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং গোহালবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মো. রহমাতুল্লাহ এবং ভোলাহাট মানবসেবা সংগঠনের সভাপতি মো. রাসেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কনকনে শীতে অবহেলিত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে ইকো-র এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রবাসীদের অর্থায়নে পরিচালিত এই সংস্থাটি শিক্ষা ও আর্তমানবতার সেবায় সব সময় অবদান রেখে আসছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category