• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) / ১৯৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

পহেলা বৈশাখ ১৪৩৩ (১৪ এপ্রিল ২০২৬) উপলক্ষে বাঁশগাড়ী, ভৈরব, কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে আনন্দমুখর পরিবেশে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়। দিনের শুরুতে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বাঁশগাড়ীতে‌ আলপনা উৎসবের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে সবার সুস্থতা, শান্তি, সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এই মহতী উৎসব সবার অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠুক—তিনি তাঁর বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এএফএম নাজমুস সাদাত, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. আকিম এম. রহমান এবং বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান জনাব মো. আব্দুর রশিদ। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এছাড়া, বর্ষবরণ কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়টি ভৈরবের মেঘনা নদীর তীরে আয়োজিত বৈশাখী মেলায় অংশগ্রহণ করে। সেখানে ফ্রি হেলথ ক্যাম্প ও ভর্তি বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মেলায় আগতদের মধ্যে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, উচ্চতা ও ওজন পরিমাপসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদান করা হয়।

মেলা প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) মেলার আয়োজকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে স্টল নং ০১-এ পরিচালিত হেলথ ক্যাম্প ও ভর্তি তথ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং আগত সেবাগ্রহীতা ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category