• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
কর্তব্যরত স্টেশন মাস্টার আর পিম্যান দায়িত্ব অবহেলায় , পরিত্যক্ত লাইনে ঢুকে গেল জামালপুর এক্সপ্রেস ট্রেন৷ বোয়ালখালী প্রেসক্লাব কি আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র? ১৭ বছরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, নীরব কেন স্থানীয় বিএনপি! আদমদীঘিতে শশ্মানের পুকুর দখল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ বোয়ালখালীতে হাজারো মুসল্লির অংশগ্রহণে ১০ম আজিমুশশান সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস—ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি। বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা কুলিয়ারচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বোয়ালখালীতে হাজারো মুসল্লির অংশগ্রহণে ১০ম আজিমুশশান সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম। / ২২ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম। বোয়ালখালী: জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুটন্ত ফুল’-এর উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ১০ম আজিমুশশান সুন্নী কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতল সংলগ্ন নবাব আলী চৌধুরী বাড়ির মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন পীর মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। বিশেষ আকর্ষণ ছিলেন মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল কাইয়ুম তাহেরী।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইছাক চৌধুরী, কালুরঘাট মোহাম্মদিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুর রহমান সওদাগর, আলহাজ্ব আবদুল কন্টাক্ট এবং বোয়ালখালী পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মিজানুল হক মিজানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে নাত পরিবেশন করেন হাফেজ মো. রিদুয়ান, শায়ের মো. এনামুল হক ও শায়ের মো. ইসহাক নবী।
এ সময় হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি মাহফিলে অংশগ্রহণ করেন। মাঠের পাশাপাশি আশপাশের সড়কেও মুসল্লিদের সারিবদ্ধ অবস্থানে দাঁড়িয়ে ওয়াজ ও ধর্মীয় আলোচনা শুনতে দেখা যায়। পুরো এলাকায় সৃষ্টি হয় এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুটন্ত ফুল’, ৯ নম্বর ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভা, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category