আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের কৃতি শিক্ষার্থী সানজিদা আফরিন অ্যাডভোকেটশিপ অর্জন করেছেন। তিনি এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেটশিপের সনদ লাভ করেন।
সানজিদা আফরিন সরল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এনায়েত আলী মাস্টারের বাড়ি এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন ও আফসানা বেগমের মেয়ে। দীর্ঘ শিক্ষা জীবন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি গতকাল এই গৌরব অর্জন করেন।
উল্লেখ্য, তিনি সরল এলাকার বিশিষ্ট ব্যক্তি এনায়েত আলী মাস্টারের নাতনি। অ্যাডভোকেটশিপ অর্জনের পর সানজিদা আফরিন ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং এ জন্য সবার দোয়া কামনা করেছেন।
ব্যক্তিগত জীবনে সানজিদা আফরিনের স্বামীও একজন আইনজীবী। তাঁর নাম অ্যাডভোকেট সরওয়ার কামাল রাসেল।