• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বরি’শালে লা’থি মেরে কিশো’রকে হত্যা অভিযোগ।

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন / ২২০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

বরিশালে স্কুলছাত্রকে লাথি মেরে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে,প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে প্রতিবেশী যুবক মোশারফ,হত্যার বিষয়টি স্বীকার করে ওই যুবকের দেওয়া স্বীকারোক্তির একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে জেলার হিজলা উপজেলার চরবিশোর গ্রামে।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে লাশ উদ্ধারের পর স্থানীয়রা হত্যাকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে বলে বরিশালের সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না নিশ্চিত করেছেন।

নিহত ১৩ বছর বয়সী কিশোর আরিফ রাঢ়ী উপজেলার হিজলা-গৌরব্দী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মোশারফ বয়াতি (২৬) প্রতিবেশী শাহজালাল বয়াতির ছেলে।

গ্রেপ্তার মোশারফের বরাতে সহকারী পুলিশ সুপার তারেক আমান বান্না বলেন, বৃহস্পতিবার এশার নামাজের আগে মোশারফের ঘরে যায় আরিফ। তখন মোশারেফকে খাটে শোয়া দেখে আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বলে। কিন্তু মোশারফ উঠতে না চাইলে আরিফ তাকে একটি চড় দেয়। এ সময় মোশারফ রেগে আরিফের বুকের ওপর লাথি দেয়। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়েছে। পরে মোশারফ তার লাশ বাড়ির পাশে খালে ফেলে দেয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে আরিফের লাশ খালের পাড়ে পড়ে থাকতে দেখেন স্বজনরা। তারা আরিফকে হত্যার ঘটনায় মোশারফ জড়িত সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। তখন মোশারফ তাকে হত্যার কথা স্বীকার করে। ওই স্বীকারোক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মোশারফের মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মর্নিং বিডি ডট নিউজ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category