• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বদলগাছীতে জায়গা-জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ,থানায় লিখিত অভিযোগ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১৪৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর গ্রামের বাসিন্দা মো. রায়হান হোসেন একই গ্রামের মো. সাইফুল ইসলাম, মো. মন্টু হোসেন, মো. আব্দুল করিম এবং আক্কেলপুর এলাকার মো. রুবেল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের বিরুদ্ধে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, শনিবার (২০ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধভাবে রায়হানের নির্মাণাধীন বসতবাড়িতে প্রবেশ করে নির্মাণকাজে বাধা দেন। একপর্যায়ে তারা বাড়ির ইটের দেয়াল ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর অভিযোগ, হামলার সময় বাধা দিতে গেলে তার বড় ভাই ফজলে রাব্বিকে লোহার সাবল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এছাড়া তার মা বিউটি বেগমকেও মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ বিষয়ে বাদী রায়হান হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আমার নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category