• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৪৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পৌরসভার ঐতিহ্যবাহী বটতলা হাটে কোরবানির পশুর সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সন্ধ্যায় ক্রেতাদের সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ এই ঝটিকা অভিযান পরিচালনা করেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে সরকারি নির্ধারিত রেট অমান্য করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল।
অতিরিক্ত টাকা আদায়ের কারণে হাটে আসা ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেন এবং বিষয়টি সরাসরি প্রশাসনকে অবহিত করেন।

অভিযোগের সত্যতা পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ইজারাদারের প্রতিনিধিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন।
“জনস্বার্থে এবং কোরবানির পশুর হাটে শৃঙ্খলা বজায় রাখতে বটতলা হাটে প্রশাসনের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
— মোঃ ইকরামুল হক নাহিদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযান পরিচালনাকালে শান্তিশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল। প্রশাসনের এমন সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category