• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁওতে RDRS Bangladesh office ইউনিয়ন ফেডারেশনের মতবিনিময় সভা কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে নিম্নমানের ও অনুমোদনহীন শিশুখাদ্যে বাজার সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে শিশু কঠোর নজরদারির দাবি ‎ধনবাড়ীতে পলাতক দুই মাদক আসামি প্রকাশ্যে, ফের সক্রিয় বিক্রি। বকশীগঞ্জে রেলিংবিহীন ব্রিজে ঝুঁকি, দ্রুত মেরামতের দাবি। পঞ্চগড়ে আগামী কাল থেকে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত। আনোয়ারায় জাল চুরির সময় চোর আটক, সিএনজি জব্দ। আদমদীঘিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বকশীগঞ্জে নিম্নমানের ও অনুমোদনহীন শিশুখাদ্যে বাজার সয়লাব, স্বাস্থ্যঝুঁকিতে শিশু কঠোর নজরদারির দাবি

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ২৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদনহীন ও নিম্নমানের শিশুখাদ্যে স্থানীয় বাজারগুলো সয়লাব হয়ে গেছে। নামী-দামী ব্র্যান্ডের মোড়ক নকল করে তৈরি করা চিপস, জুস, চকলেট ও পাউডার ড্রিংকস এখন উপজেলার প্রায় প্রতিটি পাড়া-মহল্লার দোকানে সহজলভ্য হয়ে উঠেছে। এসব খাদ্যে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক শিশুদের শরীরে দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।
পৌর শহরের প্রাণকেন্দ্র কলাহাটি মোড়কে ঘিরে গড়ে উঠেছে এসব ভেজাল পণ্যের বড় পাইকারি ও খুচরা বাজার। অনুসন্ধানে জানা গেছে, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় এসব অনুমোদনহীন পণ্য বিভিন্ন হাট-বাজারে সরবরাহ করছে। বিশেষ করে গ্রামাঞ্চলের ছোট দোকানগুলোকে লক্ষ্য করে এই সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ভেজাল খাদ্যপণ্যের মোড়কগুলো অত্যন্ত আকর্ষণীয় ও রঙিন হওয়ায় শিশুরা সহজেই এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা বিষয়টি না বুঝেই সন্তানের হাতে এসব ঝুঁকিপূর্ণ পণ্য তুলে দিচ্ছেন।
বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তামিম। তিনি বলেন, “এসব ভেজাল খাদ্যে ব্যবহৃত নিম্নমানের উপাদান ও রাসায়নিক শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত এসব খাবার গ্রহণ করলে লিভার জটিলতা, দীর্ঘমেয়াদী কিডনি সমস্যা এমনকি ক্যানসারের ঝুঁকিও তৈরি হতে পারে।”
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের কেউ কেউ দায় এড়িয়ে যাচ্ছেন। ব্যবসায়ী মনি মদক বলেন, “সবাই বিক্রি করে, তাই আমিও রাখি। সবাই বন্ধ করলে আমিও করব।” অপর ব্যবসায়ী চাঁন মিয়া জানান, “ঢাকার চকবাজার থেকে এসব পণ্য আসে। সেখানে বন্ধ হলে আমরাও আনব না।”
উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোস্তফা কামাল টিটন বলেন, ইতোমধ্যে খাদ্যে ভেজালের দায়ে পারভীন স্টোরের মালিক ফকির আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। “বাজার পরিদর্শনে ভয়াবহ চিত্র পাওয়া গেছে। যারা শিশুদের স্বাস্থ্য নিয়ে খেলছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে,”—যোগ করেন তিনি।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবেই এ ধরনের অসাধু চক্র প্রকাশ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। খুব শিগগিরই কলাহাটি মোড়সহ উপজেলার সব বাজারে বিশেষ মনিটরিং জোরদার করা হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category