• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

বকশীগঞ্জে ছাত্রদলের শহীদদের কবর জিয়ারত ও দোয়া

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি: / ৯৪ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে কবর জিয়ারত, রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার কর্মসূচি পালন করেছে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদল।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন। এ সময় তারা ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ এবং শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরে দুই শহীদ পরিবারের সদস্যদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন ছাত্রদলের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আল মামুন, নিলাক্ষিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, মেরুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রহমত আলী, ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাকিল খান এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রবি প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে থেকে তাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category