• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

বকশীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি ও কার্যালয় অনুমোদন

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি। / ৮৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)-এর শাখা কমিটি ও কার্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সংস্থার কার্যক্রম বিস্তৃত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বকশীগঞ্জের সারমারা পূর্ব বাজারে (সরকারি হাসপাতালের বিপরীত পাশে) এ কার্যালয় স্থাপনের অনুমতি দেওয়া হয়।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে গত ২২ মে ২০২৬ তারিখে এ অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে এস. এম. মনোয়ারুল ইসলামকে বগারচর ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ২৪ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, যা এক বছরের জন্য অনুমোদন পেয়েছে।
সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক এম. এম. আব্দুল হক বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সবসময় সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি স্বচ্ছতা ও সুনামের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন কার্যালয়ের মাধ্যমে স্থানীয় অসহায় ও নিপীড়িত মানুষের কাছে সহজে সেবা পৌঁছানো সম্ভব হবে।
এ বিষয়ে জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন বলেন, বগারচর ইউনিয়নে শক্তিশালী কমিটি গঠন ও কার্যালয় অনুমোদন একটি ইতিবাচক উদ্যোগ। মানবাধিকার সুরক্ষা ও আইনি সচেতনতা বৃদ্ধিতে জেলা কমিটি ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হাসিবুল হক (সঞ্জু) বলেন, সাধারণ মানুষ যেন আইনি হয়রানির শিকার না হন এবং নিজেদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতন থাকেন, সে লক্ষ্যে উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি একযোগে কাজ করবে।
অন্যদিকে, বগারচর ইউনিয়ন শাখার সভাপতি এস. এম. মনোয়ারুল ইসলাম বলেন, দায়িত্ব পালনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, অনুমোদিত কমিটির অনুলিপি জামালপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে অবগতির জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, এ কার্যালয় চালুর মাধ্যমে এলাকায় মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category