• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে উচ্ছ্বাস, নতুন প্রত্যাশার দিগন্ত নাগরিকদের মধ্যে
ঝালকাঠির কৃতী সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দারকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়ে জারি করা সরকারি গেজেট প্রকাশের পর জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হলে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে অভিনন্দনের ঢল নামে।

জেলা পরিষদ প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান।

জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও আহ্বায়ক কমিটির সদস্যরা, পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও
ড. হায়দারকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া, তার কর্মময় জীবনের স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করা হচ্ছে।

পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকেও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার ও সাধারণ সম্পাদক এস এম মাহামুদুর রহমান পারভেজ, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক রিয়াজুল ইসলাম বাচ্চু, এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন দায়িত্বে তিনি দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

ড. জিয়াউদ্দিন হায়দারের কর্মজীবন দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও জনসম্পৃক্ততার এক উজ্জ্বল উদাহরণ। চিকিৎসা পেশায় সাফল্যের পাশাপাশি তিনি স্বাস্থ্যনীতি ও জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নীতিনির্ধারণী পর্যায়ে তার চিন্তাভাবনা ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

রাজনৈতিক অঙ্গনেও তিনি সুপরিচিত। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলীয় উচ্চপর্যায়ে দায়িত্ব পালনকালে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূলের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ সুদৃঢ় করতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

ঝালকাঠির উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। জনগণের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং গ্রহণযোগ্যতা তাকে জেলার রাজনীতিতে একটি শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বে থেকে ড. হায়দার জাতীয় পর্যায়ে স্বাস্থ্যখাতে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি ঝালকাঠির উন্নয়নেও বিশেষ নজর দেবেন।

উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন—এমনটাই আশা সবার।

সব মিলিয়ে, এই নিয়োগ শুধু ড. জিয়াউদ্দিন হায়দারের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ঝালকাঠির জন্যও গর্বের একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে।

তার নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শিতায় আগামী দিনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন জেলার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category