• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার কিশোরগঞ্জ সদরে পিএমকে এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন ৪ শতাধিক রোগী চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল আদমদীঘিতে গুরুত্বপূর্ণ ছয় দপ্তরে নেই প্রধান কর্মকর্তা; সেবায় স্থবিরতা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি নওগাঁয় ডিবির পৃথক অভিযানে মাদকসহ দুইজন আটক, গাঁজার গাছ উদ্ধার

পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি : / ১৬৯ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় সাপাহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) মহোদয়ের তত্ত্বাবধানে এবং সাপাহার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ইং ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ৫০ মিনিটে সাপাহার থানাধীন পাতাড়ী ইউনিয়নের সুটকিডাঙা এলাকায় একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে এলাকার জাকারিয়া হোসেনের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় সর্বমোট ৩৮০০ (তিন হাজার আটশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন অজ্ঞাতনামা মাদক কারবারি উদ্ধারকৃত মাদক ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সাপাহার থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদক সংক্রান্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে তৎপরতা জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category