• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

আবুল কাশেম চট্টগ্রাম আনোয়ারা। / ২৬৩ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আবুল কাশেম চট্টগ্রাম আনোয়ারা।

চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। তিনি বলেন, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী অবৈধভাবে পণ্যের মজুদদারী বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ রমজান মাসে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আশ্বাস প্রদান করেন। সভায় সার্বিক সহযোগিতার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category