• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের   জের ধরে হামলায় আহত দুই : থানায় মামলা

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: / ২৩৫ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় মন্দির নিয়ে বিরোধের জের ধরে সমঝোতা বৈঠক চলাকালে

প্রতিপক্ষের হামলায় স্বামী স্ত্রী  দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটে গত ৬ মার্চ সকাল ১০টায়  উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের আশাতা গ্রামে। এ নিয়ে রুমকি মালাকার বাদী হয়ে পটিয়া থানায় নামীয় ৯ ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেছেন। থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, স্থানীয় বিকাশ নন্দীর অনুমতিক্রমে তার জায়গায়  সোনা মালাকার একটি মন্দির নির্মাণ করে সেখানে তিনি সহ তার পরিবার দীর্ঘ দিন যাবৎ পুজা দিয়ে আসছেন।এ নিয়ে প্রতিপক্ষ স্বপন মালাকার গংয়ের সাথে বিরোধ দেখা দিলে তারা মন্দির ছেড়ে না গেলে  ভাংচুরের হুমকি দেয়।  গত ৬ মার্চ ২০২৬ ইং সকাল ১০ টার দিকে এ নিয়ে  স্থানীয়দের উদ্যোগে  একটি সমঝোতা বৈঠক বসেন উভয় পক্ষ। এতে বৈঠক চলাকালে হঠাৎ প্রতিপক্ষরা এলোপাতাড়ি হামলা চালিয়ে সোনা মালাকার ও তার স্ত্রী দিপালী মালাকারকে গুরুতর আহত করে।পরে স্থানীয় লোকজন গুরুতর আহত সোনা মালাকারকে সেখান থেকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে তার কন্যা রুমকি মালাকার বাদী হয়ে পটিয়া থানায় স্বপন মালাকার (‘৪৫) পরিমল মালাকার ( ৬০)শুভ মালাকার ( ২৩) গৌরাঙ্গ মালাকার(  ৫০) সুনীতা মালাকার( ৫০) দেবী মালাকার ( ৫০) হিরা মালাকার (৫৫)ঝুমকা মালাকার( ৪৫) পুলক বিশ্বাস (৪০) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে এজাহার দায়ের করেন। পটিয়া থানা পুলিশ তা প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রেকর্ড করে।এ নিয়ে আসাতা গ্রামে উত্তেজনা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category