• শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

পঞ্চগড়ে সার-কালোবাজারি ও সিন্ডিকেটের মূল হোতা মোমিন আটক, 

পঞ্চগড় প্রতিনিধি  / ১৮১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পঞ্চগড় প্রতিনিধি 

শনিবার ১৭ ই জানুয়ারি বিকেলে পঞ্চগড় 

ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি পানিয়া মার্কেট এলাকা থেকে  দুটি অটো সহ ২০ বস্তা সার আটোক করে স্থানীয়রা। 

খবর পেয়ে ঘটনা স্থানে ছুটে আসেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার  মোছাঃ ফাহমিদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, পঞ্চগড় সদর থানার এস, আই তৈয়ব সরকার। 

স্থানীয় সূত্রে জানা যায়   পঞ্চগড় ধাক্কামারা  বাগানবাড়ি চা বোর্ড  সংলগ্ন সার  ডিলার  মোছাঃ  কামরুন নাহার এর মেসার্স সৌরভ বীজ ভান্ডারের গোডাউন থেকে ২০ বস্তা  বিএডিসি সার কালোবাজারি উদ্দেশ্যে ২ টি আটোতে করে যতনপুকুরী এলাকা নিয়ে  যাওয়ার সময় স্থানীয়রা তাকে  হাতেনাতে আটক করে। 

এসময় কালোবাজারির  মূল হোতা মোমিন মিয়াকে আটক করা গেলেও ডিলার কামরুন নাহার ঘটনায়স্থল থেকে পালিয়ে যায়। 

প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে সার কালোবাজারি অপরাধে আটকৃত মোমিনকে ছয় মাসের কারাদণ্ড ও ডিলার এর ম্যানাজারকে নগদ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান  করে।

জিজ্ঞাসাবাদে  জানা যায় সার সিন্ডিকেটের মূল হোতা মোমিন আটোয়ারী উপজেলার গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। 

দীর্ঘদিন থেকেই এই চক্রটি পঞ্চগড়ে  সার সিন্ডিকেট করে আসছে। যেখানে সরকারী ভাবে ডিলারের মাধ্যমে  ন্যায্য মূল্যে কৃষকদের সার দেওয়ার কথা, ঠিক সেই সময় একটি চক্র দীর্ঘদিন থেকেই সার সিন্ডিকেট ও কালোবাজারি করে আসছে। একদিকে যেমন বাজারে সার সংকটের সিন্ডিকেট তৈরি হচ্ছে অন্যদিকে কৃষকদের নিরুপায় হয়ে  দ্বিগুণ দামে ক্রয় করতে হচ্ছে প্রতি বস্তা সার। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়  মোমিন পঞ্চগড় জেলায় কৃষকদের সার বিভিন্ন  ডিলারদের সহযোগিতায় কালোবাজারি করে আসছে। 

উপজেলা নির্বাহী অফিসার ফাহমেদা সুলতানা  ও উপজেলা কৃষি অফিসার আশাদুন্নবী এর উপস্থিতিতে ন্যায্য মূল্যে ২০ জন্য কৃষকের মাঝে  বিক্রয় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category