• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নলডাঙ্গায় পেট্রোল বোমা ও ককটেলসহ সাবেক এমপি শিমুলের নাম সম্বলিত ব্যানার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ২৩৬ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের নলডাঙ্গায় পেট্রোল বোমা, ককটেল ও সাবেক এক সংসদ সদস্যের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ সংলগ্ন নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে সাবেক সাংসদ শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার, ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা। ঘটনাস্থলটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য ও ব্যানার সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো নিরাপদে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category