• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নরুন্দি জিন্নাতন আফছর মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন৷

জাহাঈীর আলম জামালপুর:-ঃ / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

জাহাঈীর আলম জামালপুর:-ঃ
জামালপুর সদর উপজেলার নরুন্দি জিন্নাতন আফছর মহিলা ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আনন্দ-উচ্ছ্বাস আর বাঙালিয়ানা আবহ।
কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানের নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি আজ এলাকায় একটি সুপরিচিত বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত। স্থানীয়রা মনে করেন, তাঁর এই অবদান নরুন্দিবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তারা পুরো ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থীদের পরিবেশনায় ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও সৌন্দর্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরুন্দির কৃতি সন্তান এবং কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভিসি কর্তৃক অনুমোদিত বিদ্যুৎসাহী সদস্য জনাব শফিকুর রহমান শফিক। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ধারণ ও লালনের আহ্বান জানান।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category