• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

নরুন্দিতে মাকে নির্যাতনের অভিযোগে বড় ছেলে জেল হাজতে৷৷

জামালপুর প্রতিনিধি: / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জামালপুর প্রতিনিধি:

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের হিন্দু পাড়া গ্রামে মাকে অমানবিক নির্যাতনের অভিযোগে বড় ছেলে পল্লী চিকিৎসক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রর পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মরহুম শামসুল হকের স্ত্রী তার বড় ছেলে পল্লী চিকিৎসক আব্দুল মান্নানের বিরুদ্ধে জামালপুর ম্যাজিস্ট্রেট কোটে নির্যাতনের মামলা দায়ের করেন ভুক্তভোগ মা৷ অভিযোগে উল্লেখ করা হয়, তার বাবা মারা যাওয়া পর থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তিনি মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
গত ১০ এপ্রিল দুপরে অভিযুক্ত মান্নান তার স্ত্রীর কুপরামর্শে মায়ের ওপর নির্যাতন ও হত্যা চেষ্টা চালায় মার চিৎকার শুনে ছোট দুই ছেলে মাকে বাঁচাতে আসলে মান্নান ও তার স্ত্রী দুই ভাইকে বেদম মারপিট করে পরে এলাকার আশপাশের লোক ছুটে এসে মান্নানের হাত থেকে মা এবং দুই ছেলেকে উদ্ধার করে৷ অবস্থা দেখতি দেখে দুই ছেলেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয় এলাকাবাসী৷ স্থানীয়দের বক্তব্য মায়ের নামে থাকা জমি তার নামে লিখে না দেওয়ায় এই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। এটাই শেষ নয় মান্নান তার স্ত্রী কে দিয়ে ছোট দুই ভাইরের নামে মানহানি মামলা দাযের করেন৷ মানুষ কতটা নিচে নামলে যা হয়৷ পল্লী চিকিৎসক মান্নান এবং তার স্ত্রীকে ঘৃণার চোখে দেখছে এলাকাবাসী৷
অভিযোগের ভিত্তিতে গত রাতে পুলিশ অভিযান চালিয়ে নরুন্দি বাজার থেকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে।আজ সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এ বিষয়ে স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category