• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সাংবাদিক সেলিম চৌধুরী 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৯২ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: দৈনিক জনতা চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও দৈনিক ইনফো বাংলার পটিয়া প্রতিনিধি  সাংবাদিক সেলিম চৌধুরী এক বিবৃতিতে  পহেলা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়াসহ দেশবাসীকে। 

পহেলা বৈশাখ আমাদের সকল সঙ্কীর্ণতা, পরিহার করে উদার নৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেশ, জীর্ণতা দূর করে আমাদেরকে নতুন উদ্দমে বাঁচার প্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বাজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।

 অন্য দিকে পহেলা বৈশাখ উদ্যাপন বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। 

কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। 

ভোরের  আলোয়  রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রানে। মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুন ভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে। ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে বাঙালি সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে। মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা পৌছে যাক বাঙালির প্রতি ঘরে ঘরে। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category