• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন শীষক কর্মশালা কালীগঞ্জে।

পনির খন্দকার স্টাফঃরিপোর্টার ০১৭৭৪৭৭৭৭১২ / ১৫২ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পনির খন্দকার
স্টাফঃরিপোর্টার
০১৭৭৪৭৭৭৭১২

গাজীপুরের কালীগঞ্জে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এর “নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এমএস ডেভেলপমেন্ট এসোসিয়েটস লিমিটেড এর উপদেষ্টা অতিরিক্ত সচিব (অব.) মো. খুরশিদ ইকবাল রিজভীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার।
নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমীক্ষা দলনেতা মোহাম্মদ রকিবুর রহমান এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির পরিচালক (উপসচিব) ফৌজিয়া রহমান, আইএমইডির উপপরিচালক (সিনিয়র সহকারী উপসচিব) এ টি এম ফরহাদ চৌধুরী, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন এ ধরনের উদ্যোগ নগর উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category