মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে নওগাঁ জেলার মান্দা উপজেলা এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে দুইটি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে বাংলাদেশ পুলিশ, নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, এসব অভিযান মূলত ‘লোক দেখানো’। তাদের দাবি, প্রশাসন আইন বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে অনীহা দেখাচ্ছে এবং অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনা আইনত নিষিদ্ধ থাকলেও প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই কিছু ইটভাটার কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে নিয়মিত ও ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন এলাকাবাসী।