• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

নওগাঁয় সরকারি অনুষ্ঠানে সব সাংবাদিক সংগঠনকে না ডাকায় অসন্তোষ স্থানীয় গণমাধ্যমকর্মীদের

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি: / ১৫৮ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ-এ সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধনকে কেন্দ্র করে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে।

শুক্রবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। দপ্তর সূত্রে জানা গেছে, রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্পমূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি আগামী ২৫ রমজান পর্যন্ত চলবে।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, শুধু নওগাঁ জেলা প্রেসক্লাব-কে আমন্ত্রণ জানানো হলেও জেলার অন্যান্য সাংবাদিক সংগঠনকে জানানো হয়নি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, অন্য সংগঠনগুলোকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কথা স্বীকার করে তিনি জানান, সমন্বয়ের কিছু সমস্যা ছিল এবং ঢাকায় অবস্থানের কারণে সবার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভবিষ্যতে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, তিনি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠন ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সংগঠনটি কঠোর অবস্থান নিতে বাধ্য হবে বলেও তিনি জানান।

স্থানীয় সাংবাদিকদের দাবি, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা, যাতে কোনো পক্ষ অবহেলিত না হয় এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category