• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

দেশের পরিবর্তন করতে হলে জ’নগণকে হ্যাঁ ভোট দিতে হবে”বাংলা’বান্ধা স্থল’বন্দর” বললেন এম সাখাওয়াত হোসেন ।

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন / ২১৭ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

স্টাপ রিপোর্টার
তাজলিমা খাতুন

গণভোটে বাংলাদেশের পরিবর্তন করতে হলে, অতীতের মতো যেন না হয়, সরকার যেন অতীতের মতো না চলে, অতীতের মতো কর্মকান্ড থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে অবশ্যই জনগণকে ‘হ্যাঁ’ ভোটে সিল দিতে হবে বলেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর অপারেশনাল কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, “যদি আমরা ‘হ্যাঁ’তে সিল না দেই, তাহলে আমাদের সামনে এতগুলা রক্তের বিনিময়ে যে অপারচুনিটি এসেছে, সেই অপারচুনিটি আমরা লুজ করবো (হারিয়ে ফেলবো)। আগের তিমিরেই আমরা ফিরে যাবো। এটা মনে করার কোনো কারণ নেই যে, এটা অটোমেটিক্যালি হবে।”

বাংলাবান্ধা ইমিগ্রেশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের উপমহাদেশের যে রিলেশন, চীনের সঙ্গে যে রিলেশন, এটা একেক দেশে একেক রকম। যে কারণে আমরা যদি পরিকল্পনাও করি, এখানে একটি রাস্তা বের করে চীন পর্যন্ত যাবো, সেটা হবে না। যেতে হলে আমাদের নেপাল অথবা ভুটান যেতে হবে। তবে নেপাল এবং ভুটান যদি পোর্ট ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে মোংলা পোর্টকে আমরা যুক্ত করতে পারি।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থলবন্দরতো কাজ করছে, পাথরতো আসছে; সেটা বন্ধ হয়নি। ভুটান, নেপাল ও ইন্ডিয়া থেকেও আসছে। যারা পাথরের ব্যবসা করেন তাদের জন্য এখনো কিছু বন্ধ হয়নি। তবে যাত্রী যাতায়াত কমেছে। এটা শুধু এখানে নয়, সারাদেশে কমেছে। এটার কারণ ভারত ভিসা দিচ্ছে না নানা কারণে। সে হিসেবে আমাদের এখানেও ভিসা বেশি দেয়া হচ্ছে না।

এসময় পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম, তেঁতুলিয়ার ইউএনও আফরোজ শাহীন খসরু, এসিল্যান্ড এসএম আকাশসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মর্নিং বিডি ডট নিউজ স্থলবন্দর বাংলাবান্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category