• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Headline
আনোয়ারার ইয়ংওয়ান শিল্পাঞ্চলে শ্রমিক নিয়োগে রাঙামাটিতে খোঁজ, স্থানীয় বেকারদের অগ্রাধিকার কোথায়? গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু, অংশ নিয়েছেন লক্ষাধিক মুসল্লি কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের আরও দুই সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরেন্দ্র জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ে তোলার ইতিহাস গোমস্তাপুরের আদিবাসীদের দিনাজপুরে আ’লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ মুন্ডুমালা পৌরসভার মেয়র পদে প্রার্থী মাওলানা আনিসুর রহমান, চাইছেন পৌরবাসীর দোয়া ও সমর্থন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি শফিকুল হক মিলন মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস, নওগাঁর মহাদেবপুরে খেলতে গিয়ে সেপটিক ট্যাংকিতে পড়ে এক শিশুর মৃত্যু পার্বতীপুরে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দিলেন শাহানুর রহমান, ফুলবাড়ীতে রেখে গেলেন কর্মময় স্মৃতি বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মুকুল হোসেন সভাপতি ও ইলাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত

দিনাজপুরে আ’লীগের দুই নেতার বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি : / ৩৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ দুই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় দুটি প্রাইভেটকার ভাঙচুর ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ‍দিনগত রাতে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি ও পাহাড়পুর ঠোঙ্গা পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে দিনাজপুর শহর আওয়ামী লীগের সহসভাপতি জহির খানের পাহাড়পুর ঠোঙ্গাপট্টির বাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তার বাড়িতে থাকা গ্যারেজে থাকা মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

অন্যদিকে চাউলিয়াপট্টিতে স’মিল সংলগ্ন বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মিলার আব্দুল লতিফের বাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এসময় আব্দুল লতিফের একটি নোয়া ও একটি টয়োটা গাড়ি ভাঙচুর করা হয়।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাজ্জাক বলেন, দুটি বাড়িতে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
একই রাতে দিনাজপুর সদর উপজেলার কৃষাণ বাজার এলাকায় ‌‌‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক করে পুলিশে দেন যুবদল নেতারা। এসময় তাদের সঙ্গী অন্যজন পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category