• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
জানাগেল রংপুরে একই পরিবারের ৪ খু’নে’র রহস্য ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া জব্দ, চালক আটক চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আদমদীঘি উপজেলা এনজিও সমন্বয় ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে ন্যাশনাল ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণিল আয়োজন তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে মিজানুর রহমান মিজান, নিন্দা ও প্রতিবাদ নবগ্রাম ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা, চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক হোসেন। নাচোলে পুলিশের অভিযানে চোরাই গরুসহ আটক ১ আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

তানোরে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শনে মিজানুর রহমান মিজান, নিন্দা ও প্রতিবাদ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে বিএনপির দলীয় কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ইলামদহি বাজারে অবস্থিত বিএনপির ওই কার্যালয়ের অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মজিবুর রহমান, তোফাজ্জল হোসেন তোফা, লালটু গাফফার মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২২ নভেম্বর) গভীর রাতে পাঁচন্দর ইউনিয়নের ইলামদহি বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে মিজানুর রহমান মিজান অগ্নিসংযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসেবে এ ধরনের বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। রাতের আঁধারে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা শান্ত তানোরকে অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রতিহিংসা, সহিংসতা কিংবা অগ্নিসংযোগের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে না। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।

মিজানুর রহমান মিজান বলেন, এখন থেকে ঐক্যবদ্ধ বিএনপিই এ ধরনের অপতৎপরতার জবাব দেবে। দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সংহতি ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হবে। কোনো অপশক্তি যেন তানোরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

এদিকে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। দলীয় কার্যালয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

স্থানীয় সচেতন মহলের মতে, রাজনৈতিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি। রাজনৈতিক বিরোধ বা মতপার্থক্য যেন কোনোভাবেই সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল নেতাদের সতর্ক থাকা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category