মোঃ রাজু রানা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজার তিয়াস তিমু ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ টায়ার জ্বালিয়ে উল্লাস সড়ক ভোগান্তিতে জনসাধারণ
পাম্পের সামনে মহাসড়কে টায়ারে আগুন দেওয়ায় বেগতিক অবস্থা দেখিয়া পাম্প কতৃপক্ষ ভূল্লি থানায় বিষয়টি অবগত করেন পরবর্তী সময়ে ভূল্লী থানা অফিসার ইনচার্জ জনাব নুরে আলম সিদ্দিকের নেতৃত্বে ভূল্লীথানা টিম এসে পাম্পের সামনে রাস্তার অবরোধ সহ রাস্তার জ্যাম জুট স্বাভাবিক করে নিয়ে আসেন
জানা যায় ঐ পাম্পে দুই দিন ধরে তেল দেওয়া হচ্ছেনা আজ সন্ধ্যা ৫টায় তেল দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৬ টা বাজায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব খায়রুল ইসলামের নির্দেশে তেল দেওয়া বন্ধ রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন বর্তমান সরকারের নির্দেশ মতে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রতিটি পাম্পে তেল দেওয়ার সময় সূচি হচ্ছে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা প্রযন্ত এর মধ্যে পাম্প থেকে তেল বিক্রি করা হবে ।
এদিকে সচেতন মহলের দাবি জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ড কোন ভাবেই কাম্য নয় যারা আইন অমান্য করে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি
একই সংগে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি দাবি জানিয়েছেন তারা