• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Staf Reportar Tazlima Khatun: / ৩৪ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

.. Staf Reportar
Tazlima Khatun:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কেরামজানি চরপাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে এক সাহসী প্রতিরোধ গড়ে তুলেছে স্থানীয় সচেতন যুবসমাজ।স্থানীয় বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে
ধনবাড়ীতে সচেতন যুবকদের মাদকবিরোধী ঝটিকা অভিযান: ৩ পেশাদার মাদক ব্যবসায়ী আটক, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
গতকাল রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ভীতিহীন বহিরাগত মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করতে যুবকরা একটি ঝটিকা অভিযান পরিচালনা করে। এই অভিযানে পার্শ্ববর্তী এলাকা ও স্থানীয় ৩ জন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী।
আটককৃতদের মধ্যে ২ জন পার্শ্ববর্তী কাবারিয়াবাড়ী এলাকার বাসিন্দা। তারা হলেন— সাদ্দাম এবং আলামিন। এছাড়া কাশিনাথপুর এলাকা থেকে আটক করা হয়েছে ভাসানি নামের আরেকজনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা এলাকায় অত্যন্ত পরিচিত এবং দীর্ঘ ৭-৮ বছর ধরে বিভিন্ন অঞ্চলে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং তারা দীর্ঘ সময় কারাভোগও করেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কেরামজানি চরপাড়া এলাকায় বহিরাগত মাদক ব্যবসায়ীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছিল। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন ইয়াবার মতো ভয়াবহ মাদকের কেনাবেচা চলছিল অবাধে। এর পরিপ্রেক্ষিতে গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চরপাড়া এলাকার বেশ কিছু সচেতন যুবক একত্রিত হয়ে এই বিশেষ অভিযান চালায় এবং এই তিনজনকে হাতেনাতে আটক করে।
এদিকে এই মাদক চক্রের সাথে চরপাড়া এলাকার নিজস্ব বেশ কিছু যুবকেরও সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্যমতে, মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে এই যুবকরা এলাকায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। শুধু মাদকই নয়, অর্থের বিনিময়ে বহিরাগত নারী আনা-নেওয়া, পতিতাবৃত্তির সিন্ডিকেট পরিচালনা এবং বিভিন্ন অনৈতিক ও সামাজিক অপরাধের সাথেও তারা লিপ্ত রয়েছে বলে গ্রামবাসী সুনির্দিষ্ট অভিযোগ করেছে।
এলাকাবাসীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই অনৈতিক ও মাদক চক্রের সাথে জড়িত স্থানীয় অভিযুক্ত যুবকরা হলেন— সুজন (পিতা: ছলিম), হৃদয় (পিতা: খোকা), লিটন (পিতা: আজমত), নাইম (পিতা: মোস্তফা) এবং শিল্পী (পিতার নাম অজ্ঞাত)। এছাড়াও এই সিন্ডিকেটে আরও বেশ কয়েকজন বহিরাগত জড়িত রয়েছে বলে জানা গেছে।
কেরামজানি চরপাড়া গ্রামের সাধারণ মানুষের আকুল আবেদন—যুবসমাজের ভবিষ্যৎ ও সামাজিক শান্তি রক্ষার্থে মাননীয় প্রশাসন যেন অবিলম্বে এই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে। মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত মূল হোতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রামটিকে মাদকের ভয়াবহ ছোবল থেকে মুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। Morning bd . news Tangail.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category