• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম হিরু / ৯৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

সফিকুল ইসলাম হিরু

ঝালকাঠি, ১৯ জুলাই ২০২৬: ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার মিজ জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জনাব এস এম বায়েজিদ ইবনে আকবর, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি জনস্বার্থে নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। জেলার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন জেলার উন্নয়ন কার্যক্রমের গতি আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে ঝালকাঠি জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category