• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

ঝালকাঠিতে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

আওয়ামী লীগের নৈরাজ্য ও কথিত গুপ্ত তৎপরতার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান খান।

মিছিল থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বিঘ্নিত এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে একটি মহল বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। একই সঙ্গে রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৈহিদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুমন মণ্ডল, সাবেক ছাত্রদল নেতা ছাকি, শাহরিয়ার সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

তবে বিক্ষোভকারীদের উত্থাপিত অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category