• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

জোরপূর্বক বিলের পানি অপসারণ করায় অনিশ্চয়তায় ৬০০ বিঘা বোরো ধান, প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২০৪ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

জোরপূর্বক বিলের পানি অপসারণ করায় চাষাবাদের অনিশ্চয়তায় পড়েছে চাঁপাইনবাবগঞ্জের ললিহা বিলের অন্তত ৬০০ বিঘা জমির বোরো ধান। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

সোমবার বেলা ১১টার দিকে গোমস্তাপুর উপজেলা পরিষদে এই মানববন্ধন করেন ললিহা বিলের কৃষকরা। এসময় তারা বলেন, বিলের ইজারাদার সবগুলো পানি জোরপূর্বক ছেড়ে দেয়ায় বিলের আশেপাশে থাকা এসব জমির ধান পানিশূন্য হয়ে পড়েছে৷ বিল ছাড়া পানির অন্য কোন উৎস না থাকায় এখন চরম অনিশ্চয়তা ও বেকায়দায় পড়েছেন ৬০০ বিঘা জমির কৃষকরা। যুগ যুগ ধরে চলা নিয়ম ভেঙ্গে ইজারাদারের স্বেচ্ছাচারীতায় এমন সংকটে পড়েছেন কৃষকরা। ধারদেনা করে লাগানো ধান চাষাবাদ করতে না পারলে পথে বসবে কয়েকশ কৃষক।

এনিয়ে স্থানীয় প্রশাসনকে অভিযোগ দিলেও সুরাহা হয়নি। দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি কৃষকদের। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষকআবুল কালাম, আব্দুর রাকিব, আব্দুল আওয়াল, জালাল উদ্দিন, তরিকুল ইসলামসহ অন্যান্যরা। নিয়ম ভেঙে কৃষকদের ধান চাষ বাধাগ্রস্ত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category