• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

জমি বিরোধে নওগাঁয় বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ; অগ্নিসংযোগ নিয়ে পাল্টাপাল্টি দাবি

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ / ৪২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগধানা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইদ্রিস আলীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (১ মে) বেলা আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একই গ্রামের মো. এরশাদ, মো. এজাজুল, মো. আশরাফ ও মো. আমিনুল সংঘবদ্ধভাবে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার কয়েকটি সিমেন্টের খুঁটি ভেঙে ফেলে এবং দুটি জানালা ভাঙচুর করে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে তারা বসতবাড়িতে আগুন দেয়। এতে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যরা জানান, জমিজমার বিরোধের জের ধরে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং আগুন দেয়। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
তবে অভিযুক্ত পক্ষের এজাজুল, তার বোন ও মা আজিরুন দাবি করেন, প্রথমে তাদের ওপর হামলা করা হয়। পরে তারা প্রতিরোধ করতে গিয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। তারা অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category