• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১ গোমস্তাপুরে ইউএনও নির্দেশে ছুটির দিনে প্রতিবন্ধী ডাক্তার জরিপ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩৪০ পিস ইয়াবাসহ একজন আটক

জনগণের আস্থা ও অংশীদারিত্বেই গড়ে উঠবে আধুনিক পোনাবালিয়া: মিজানুর রহমান মুবিন

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:- / ৭২ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ব্যাপক গণসংযোগ ও উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিয়েছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয় সমাজসেবক মোঃ হানিফ শরীফের অর্থায়নে নির্মিত দুটি ইট সলিং রাস্তার উদ্বোধন করেন।

উদ্বোধনকৃত রাস্তা দুটি হলো মধ্য দেউরী বাইতুল আকসা মসজিদ সংলগ্ন সড়ক এবং সাইক্লোন শেল্টার আল-মদিনা জামে মসজিদের সামনের ইট সলিং রাস্তা।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়।

মানুষের নিরাপত্তা, ন্যায়বিচার, সামাজিক সম্প্রীতি এবং জনসেবামূলক নেতৃত্বই একটি এলাকার অগ্রগতির মূল ভিত্তি। জনগণের আস্থা, সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে আমরা একটি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক পোনাবালিয়া গড়ে তুলতে চাই।

তিনি আরও বলেন, “মানুষের যেকোনো সুখ-দুঃখ, সমস্যা ও দুর্যোগে আমি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হলে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততার মাধ্যমে একটি আদর্শ ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে।

গণসংযোগ চলাকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উচ্ছ্বাস এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে স্বাগত জানান এবং উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অঙ্গীকারের প্রতি ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে ঘিরে পোনাবালিয়া ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আশাবাদ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category