• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চান্দগাঁওয়ে ‘ড্রীম নেস্ট টাওয়ার’-এর শুভ উদ্বোধন ও যাত্রা শুরু

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টার:- / ১৬১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টার:-

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক প্রকল্প ‘ড্রীম নেস্ট টাওয়ার’-এর শুভ উদ্বোধন ও যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে অত্যন্ত গুরুত্বের সাথে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রকল্পটির শুভ উদ্বোধন করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল পীর, শাহসূফী সৈয়দ মাওলানা মুহাম্মদ ফয়েজ বিল্লাহ সুলতানপুরী এবং হযরত ইয়াছিন আউলিয়া (রহ:) মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ ফয়েজ কামাল আলকাদেরী। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা প্রকল্পের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে ড্রীম নেস্ট টাওয়ারের অংশীদারদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে: গাজী মুহাম্মদ জামাল উদ্দিন, কাজী মুহাম্মদ মহিউদ্দিন, দেলোয়ার হোসেন, আসাদুল্লাহ খালেদ, এডভোকেট মহিউদ্দিন মুহিদ, আবু হুরায়রা, সামেদুল হক, শফিক হাসান, আবদুল্লাহ মুহাম্মদ তারেক, মুহাম্মদ জালাল উদ্দিন, মুহাম্মদ শাহজাহান প্রমূখ।

উদ্বোধনকালে অংশীদারগণ জানান, ড্রীম নেস্ট টাওয়ার আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা নিয়ে নির্মিত হবে। চন্দ্রিমা আবাসিক এলাকার মনোরম পরিবেশে গ্রাহকদের মানসম্মত আবাসন সেবা প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনের মাধ্যমে আজ থেকে ভবনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category