• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুর পৌর ৪নং এবং ৯নং ওয়ার্ডের জনগণের সঙ্গে মেয়র পদপ্রার্থী বিল্লাল হোসেন বেপারীর মতবিনিময় সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যু সান্তাহার ফুসওয়ালী জামে মসজিদে সোলার প্যানেলের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে হৃদয়ে -৮৩ ব্যাচের সম্বর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১১৮ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য নবনির্বাচিত এমপি মোঃ নূরুল ইসলাম বুলবুল-কে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে হৃদয়ে-৮৩ (এস.এস.সি-১৯৮৩ ব্যাচ)। ২৫ ফেব্রুয়ারি বুধবার ব্যাচের উদ্যোগে পৌরসভার হল রুমে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি হৃদয়ে-৮৩ ব্যাচের উদ্যোগের প্রশংসা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদয়ে-৮৩ ব্যাচের সভাপতি মানিক রাইহান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাচের সদস্য হাসিব উদ্দিন, আজিজুর আলম সিদ্দিকী টুটুল, সেরাজুল ইসলাম, তৌহিদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। আয়োজনটি উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে সম্পন্ন করে। হৃদয়ে -৮৩ এসএসসি ব্যাচ পক্ষ হতে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের হাতে ক্রেস্ট তুলে দেন। সবশেষে দোয়া পরিচালনা করেন আজকের অনুষ্ঠানে সভাপতি মোঃ মানিক রাইহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category