• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন নিয়ে মতবিনিময়

মহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ৫৪ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনূর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাইমুল হক, জেলা মৎস্য অফিসের প্রধান সহকারী মো. রেজাউল করিম, মো. জুয়েল আলীসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া আস্হা পোল্ট্রি ফিডের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু, মাছের আড়ৎদার সামিরুল ইসলাম শাওন, আবু বাক্কর মৎস্য খামারের মালিক আবু বাক্কর, আদর্শ ফিডের ফ্যাক্টরি ম্যানেজার এম এ খোকনসহ স্থানীয় মৎস্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বক্তারা জেলার মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার প্রতিরোধ, মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বৃদ্ধি করা গেলে জেলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে জেলার সামগ্রিক অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও বৃদ্ধি পাবে। এ জন্য মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।”বক্তারা আরও বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদন বাড়ানো গেলে জেলার স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনীতিতে মৎস্য খাতের অবদান আরও কবাড়ানো সম্ভব। উল্লেখ্য, ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ পালিত হচ্ছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category