• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা পালন করবে বিজিবি

ইশতিয়াক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১৯৩ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ইশতিয়াক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা দায়িত্ব পালনে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।
রোববার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিজিবি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ উপজেলা) আসনে ৩ প্লাটুন, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) আসনে ৮ প্লাটুন এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
নির্বাচনী দায়িত্ব পালনে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ৫৩ ও ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেবেন বলে জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category