• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
কুলিয়ারচরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন নিয়ামতপুরে তেল নিতে গিয়ে পুলিশের ওপর হামলা, আটক ১ মহাদেবপুরে কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার নওগাঁয় তিন থানায় পৃথক মাদকবিরোধী অভিযান: মদ, ট্যাবলেট ও গাঁজাসহ গ্রেফতার ৪ ভৈরবে ডাঃ মমতাজ বেগম ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলম মহোদয়ের হাতে ভাত খেলেন কুলিয়ারচরের ইনু মিয়া রেলওয়ের মহাপরিচালকের বিরুদ্ধে অপপ্রচার ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৫০ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় নিরাপদ খাদ্য দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের হলরুমে এই কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ খাদ্য অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং ভেজালমুক্ত খাদ্য গ্রহণে গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ১৩ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category