• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে, নারীসহ ৫ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১৫৪ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে এক কিশোরীসহ ৫ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রবিবার ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদেরকে পুশ ইন করা হয়। পুশ ইনের পর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি। পরে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। আটককৃত ৫ জনের মধ্যে চারজনই নড়াইল ও একজন বাগেরহাটের বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে ভারতের অভ্যন্তরে গিয়ে অবস্থান করছিল বলে জানা গেছে।
বিভীষণ বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, সকালে বাংলাদেশের অভ্যন্তরে দুই নারীসহ ৫ জনকে আটক করে বিজিবির টহল দল। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, বিজিবি পুশ ইন হওয়ার পর আটক ৫ জনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category