• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

গাজীপুরের শ্রীপুরে মাদরাসার ছাত্র তুষার (৯) এর মরদেহ উদ্ধার।

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ২৩১ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাদরাসার ছাত্র তুষার (৯) এর মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, নিহত তুষার উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র। এ ঘটনায় নিহতের বাবা মঙ্গলবার রাতে শ্রীপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সে মাদরাসা থেকে বাড়ি ফেরে। বই খাতা রেখে বাড়ির বাইরে খেলতে যায়। তারপর সে আর বাড়ি ফেরেনি। বিকেলে তারা জানতে পারেন বাড়ির অদূরে বাঁশ ঝাড়ের নিচে সে পড়ে আছে। তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। শরীরের কোথাও কোন জখমের চিহ্ন পাওয়া যায়নি। কি কারণে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি স্বজনরা।

বিষয়ের শ্রীপুর থানা ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, ওই শিশু মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category