• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন কারিকে অর্থদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ; নেই প্রধান ৬ কর্মকর্তা   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৪ টি ভারতীয় গরু জব্দ জামালপুরের বকশীগঞ্জে নতুন সাংবাদিক সংগঠন “প্রেসক্লাব বকশীগঞ্জ”-এর ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সান্তাহার ফল ব্যাবসায়ী সমিতি নতুন কমিটিতে সভাপতি গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নির্বাচিত   চট্টগ্রাম জেলা কারাগারের মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত সমস্যা সমাধান ও সংশোধনমূলক কার্যক্রম জোরদারে বাস্তবমুখী সিদ্ধান্ত গ্রহণ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দু লুৎফর রহমান মন্ডল পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বকশীগঞ্জে ফারিয়ার মানববন্ধন। কালীগঞ্জে আবদুল্লাহ্ এগ্রো ফুডে যৌথ অভিযানে ২ লাখ টাকা জরিমানা।

গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তানিম হোসেন উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মো. রুকন উদ্দীনের ছেলে।

তানিমের স্বজন মনির হোসেন বলেন, এক মেয়ের সঙ্গে পাঁচ বছরের প্রেমের সম্পর্ক চলছে। হঠাৎ করে ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এমন খবর পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেন।

মনির হোসেন আরও জানান, গতকাল (বুধবার) দিবাগত রাতে খাবার শেষে পাশের রিকশা গ্যারেজে ঘুমাতে যান তানিম। সকাল ৮টার দিকে চালকেরা গ্যারেজে রিকশা আনতে গিয়ে দেখেন তানিম ফাঁসিতে ঝুলে রয়েছেন। পরে স্বজন ও আশপাশের লোকজন পুলিশে খবর দেয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category