• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
দুর্গাপূজায় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন খালেকুজ্জামান বাবলু। দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : / ১১১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে রওয়ানা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা তথ্য আপা ছোয়া তামান্না সহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু স্বাগত বক্তব্যে জানান, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার এবং মৎস্য খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ১৮ আগষ্ট মঙ্গলবার বিকেল ২.৩০ মিনিট জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপণী অনুষ্ঠিত হবে। 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

পরে মৎস্য খাতে অবদান রাখায় উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা গ্রামের মো. নুরুল ইসলামকে প্রথম, কালীগঞ্জ পৌরসভার চৌড়া গ্রামের মো. মকবুলুর রহমানকে দ্বিতীয় ও খঞ্জনা গ্রামের মো. আল-আমিনকে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category