• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

কেশবপুর বাজার ব্যবসায়ী কমিটি গঠন।

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ / ১২৫ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জ থানা/উপজেলাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের ঐতিহ্যবাহী কেশবপুর বাজারে ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থ, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে নতুন ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। গত ২২ মার্চ ২৬ইং শনিবার কেশবপুর ঈদগাহ মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়। ২১জন বিশিষ্ট কার্যকরী কমিটিতে *সভাপতি- মোঃ তাউস মিয়া এবং সাধারণ সম্পাদক- মোঃ নিজাম উদ্দিন,* সহ-সভাপতি- আইনুল হক নোমান ও মোঃ শাহ জাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক- মোঃ শামীম মিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন- মোঃ মনসুর মিয়া, ডাঃ হারুনুর রসিদ, মোঃ শাহাব উদ্দিন, শাজাহান মিয়া, মোঃ ইয়াদুল হুসেন এবং মোঃ জুবায়ের চৌধুরী। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— কেশবপুর গরুর বাজারের ইজারাদার সহ, মোঃ আব্দুল করিম, মোঃ ছায়েব আলী, জহিরুল হক মাখন, মামুন খান কিবরিয়া, মোশাররফ হুসেন, আমির হুসেন, সিবাস চন্দ্র শীল, আশিক মিয়া ও রাকিব ইসলাম।
উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- কেশবপুর বাজারের সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ৭নং নুরপুর ইউনিয়নের ৬ বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও শায়েস্তাগঞ্জ উপজেলা বি,এন,পির সাবেক সভাপতি। বিশেষ অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলিপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু তাহের,
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মিজান মোহন, জাহাঙ্গীর চৌধুরী, সাইফুল ইসঃ রানা, তোফায়েল আঃ মনির, হুমায়ুন তাঃ, মাওলানা মুহিব্বুর রহঃ, আঃ মতিন, খলিলুর রহঃ মাসুম, উপজেলা জাসাস এর সভাপতি মোজাম্মেল চৌধুরী সহ উপজেলা / ইউনিয়ন ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নবগঠিত এই কমিটি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকার সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেশবপুর/বাজার মসজিদের খতিব- মাওলানা এমদাদুল হক সাহেব।
নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের কল্যাণে সততা, নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category