• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা কর্তব্যরত স্টেশন মাস্টার আর পিম্যান দায়িত্ব অবহেলায় , পরিত্যক্ত লাইনে ঢুকে গেল জামালপুর এক্সপ্রেস ট্রেন৷ বোয়ালখালী প্রেসক্লাব কি আওয়ামী লীগের পুনর্বাসনকেন্দ্র? ১৭ বছরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন, নীরব কেন স্থানীয় বিএনপি! আদমদীঘিতে শশ্মানের পুকুর দখল করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ বোয়ালখালীতে হাজারো মুসল্লির অংশগ্রহণে ১০ম আজিমুশশান সুন্নী কনফারেন্স অনুষ্ঠিত এমপিওভুক্ত নয়, নেই নিয়মিত ক্লাস—ফুলবাড়ী উত্তর লক্ষিপুর কলেজে কেউ পাস করেনি গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর এক পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কালীগঞ্জে কৃষকের বারো লাখ টাকার আটটি গরু চুরি। বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন কয়রায় জাতীয় যুব দিবস পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কর্তব্যরত স্টেশন মাস্টার আর পিম্যান দায়িত্ব অবহেলায় , পরিত্যক্ত লাইনে ঢুকে গেল জামালপুর এক্সপ্রেস ট্রেন৷

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি _ / ৭৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি _

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস পরিত্যক্ত লাইনে ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে । স্টেশন মাস্টার এবং পয়েন্টসম্যান এসময় অফিস কক্ষে ঝিমাচ্ছিল।
চালকের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়েছে ওই ট্রেন। এ ঘটনায় ৩০ মিনিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে স্টেশনে কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে,
বিকেল তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি দুই নম্বর লাইনে ঢুকার কথা। পরিত্যক্ত তিন নম্বর লাইনে ট্রেনটি ঢুকে গেলে স্টেশনের মাঝামাঝি কাটা লাইনে ক্রস পিলার দেখে দ্রুত ট্রেনটি থামায় চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হলেও পরে পিছিয়ে গিয়ে ক্রসিং ঠিক করে দুই নম্বর লাইনে ঢুকে ট্রেনটি।
এতে আধঘন্টা সময় নষ্ট হয়। বিকেল সাড়ে তিনটার দিকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।
রেলওয়ে স্টেশনের ব্যবসায়ী বকুল মিয়া বলেন,
স্টেশনে মাস্টারসহ পয়েন্টসম্যান মজিবরও ছিল।
ট্রেন ঢুকার কথা দুই নম্বর লাইনে কিন্তু তিন নম্বরে ঢুকে যায়। ট্রেনের গতি কম থাকায় চালকের বুদ্ধিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াইছে।
জানা গেছে, পাথর নামানোর জন্য তিন নম্বর লাইনের অর্ধেক লাইন চালু রাখা হয়েছে। ম্যানুয়ালি সেই পয়েন্ট পরিবর্তন করা হয়।
পয়েন্টসম্যান মজিবুর রহমান বলেন, ভুলে পয়েন্ট পরিবর্তন করা হয়নি। পাথরের ট্রেন বারবার ঢুকে বারবার পয়েন্ট পরিবর্তন করতে হয়। এটা ভুল হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নরুন্দি রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন সালাফী বলেন, ম্যানুয়ালি পয়েন্ট পরিবর্তনের কথা থাকলেও তা করা হয়নি। ভুলে ট্রেনটি তিন নম্বর লাইনে ঢুকে গিয়েছিল। কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।
কর্মচারী মজিবুর এবং স্টেশন মাস্টার দেওয়ান হারুন অফিসে ঝিমানোর কথা অস্বীকার করলেও পরিত্যক্ত লাইনে ট্রেন ঢুকে যাওয়ার ঘটনাকে ভুলে ঘটেছে বলে স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category