• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- / ৫৭ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধিঃ- কয়রায় জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা অভিযোগ করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘুঘরাকাটি গ্রামের মৃত আক্কাছ আলী সানার পুত্র মোঃ আহসান হবিব সানা। রবিবার (২ আগষ্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, গত ২৮ জুলাই কয়েকটি পত্রিকায় কয়রায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টায় জিডি, ধারালো দা দিয়ে হত্যার হুমকি আতংকে ভুক্তভোগী পরিবার, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আদৌও সত্য নয়। এটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এ ব্যাপারে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার কয়রা থানায় একটি মিথ্যা জিডি করে হয়রানী করছে। যা তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রকৃত ঘটনাটি হলো যে, বাগালী মৌজায় ৪৫ খতিয়ানে এসএ অনুয়ায়ি ২৭৩ দাগে ৩৮ শতক জমি আমরা হকদার। ঐ জমি আমরা দির্ঘদিন ধান চাষাবাদ করে দখলে রয়েছি। ঐ জমি নিয়ে আমাদের প্রতিপক্ষ মইনুল হক তরফদার গংরা কয়রা উপজেলা বিজ্ঞ নির্বাহী আদালতে একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্তপুর্বক এসএ ২৭৬ দাগে ১৯৭ খতিয়ান বর্তমান ৬৮১ দাগে তাদের জমি রয়েছে বলে বিজ্ঞ আদালত রায় প্রদান করেন। সেটি প্রতিপক্ষরা না মেনে বিআরএস রেকর্ডিয় সুত্রে আমাদের জমি দখল করার ষড়যন্ত্র করছে। এতে আমরা বাঁধা দিলে তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানী করে আসছে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের রায় অনুযায়ী সেই দাগ খতিয়ানে তারা জমি দখল করলে আমাদের কোন আপত্তি নেই। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকৃত ঘটনাটি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। কযরা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের রায়ের বিরুদ্ধে জোরপূর্বক কোন ব্যাক্তি জমি দখল করতে গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category