• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে বউ মেলা’ জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় ডিএনসির মন্দির পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল

কবিতাঃ তোমাকে পাওয়া হলো না লেখক আনোয়ারুল করিম।

দিনাজপুর প্রতিনিধি / ১১৪ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

দিনাজপুর প্রতিনিধি

তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত,
তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত।
সময়ের ভাঙা সেতুর ওপারে দাঁড়িয়ে
আমি শুধু দেখেছি।
চাওয়া আর না-পাওয়ার ভিড়ে
মানুষ কেমন ধীরে ধীরে একা হয়ে যায়।
নিঃসঙ্গ হয়ে যায় পৃথিবীর বুকে।
চিরচেনা পথেই একদিন হয়তো
নেমে আসে ঘোর অন্ধকার।
কপাল ঠুকেও সম্মুখে বেঁধে যায়
তিক্ত অনুভূতির বিশাল প্রস্থ দেওয়াল।

এভাবেই ছুড়ে ফেলে দেয় আকাশচুম্বী স্বপ্ন।
হৃদয় আঙ্গিনায় হাস্যোজ্জ্বল খেলা করা
প্রকৃতির প্রেম ভালোবাসা আর গভীর মায়া।
তুমিও কি হারিয়েছো কাউকে
আমার মতো স্নিগ্ধ গভীর কোন সন্ধ্যায়?
তুমিও কি ভিড়ের মাঝখানে হঠাৎ
থেমে গিয়ে খুঁজে ফিরো দুরন্তপনা গতি,
রংধনুর সাত রঙে রাঙিয়ে তোলা আপন অনুভূতি।

একটা পরিচিত মুখ,
যে মুখে একসময় পৃথিবীর সব শান্তি ছিল?
আমি আজও তোমাকে খুঁজি
বৃষ্টিভেজা জানালায়।
নিস্তব্ধ রাতের ঝিরিঝিরি বাতাসে,
পুরোনো মেসেজের অক্ষরে,
কিংবা দিশেহারা পথিকের
তৃষ্ণার্ত মনের জ্বল কূপের সন্ধানে।
শ্রাবণ ঘেরা নীল আকাশের
সাদা মেঘের সারিতে,
ডাহুকের ভেজা পাখার পতপত শব্দে
অথবা কোন অচেনা মানুষের চোখে।
অতঃপর তোমাকে পাওয়া হলো না শেষ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category