• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঈদ আনন্দকে আরও প্রাণবন্ত করতে একতা যুব সমবায় সমিতির ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- / ১৯১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাঁশখালী গ্রামে ঈদ আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে “একতা যুব সমবায় সমিতি “র উদ্যোগে একটি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে শরিষামুট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় মুখোমুখি হয় শরিষামুট পশ্চিম পাড়া ফুটবল একাদশ এবং বগা পশ্চিম পাড়া ফুটবল একাদশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে বগা পশ্চিম পাড়া ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একতা যুব সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেন, “ঈদের আনন্দকে আরও আনন্দময় করে তোলা এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।”এ সময় উপস্থিত ছিলেন একতা যুব সমবায় সমিতির পরিচালক ও সেক্রেটারি মোঃ আব্দুর রহিম, ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ এবং সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নায়েবে আমির; জিয়াউর রহমান লান্টু, শরিষামুট বাজার কমিটির সভাপতি; মোঃ জিনারুল ইসলাম, শরিষামুট বাঁধ বিএনপির সাবেক সভাপতি; এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। টুর্নামেন্টটি স্থানীয় যুবসমাজের মধ্যে ক্রীড়াচর্চা, সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category