আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনোয়ারা উপজেলার ১১ নং জুঁইদন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সোহেল উদ্দিন সুমন ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে সম্প্রীতি। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
সোহেল উদ্দিন সুমন আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ভাগাভাগি হয়, সে লক্ষ্যে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শেষে তিনি জুঁইদন্ডী ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।