• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline
নেতা হিসেবে নয়, জনগণের ভালোবাসার আসনে বসতে চাই: সুফিয়ান কবির শিপন টাঙ্গাইলের ধনবাড়ীতে সচেতন যুবকদের অভিযানে, মাদক ব্যবসায়ীসহ( ৩ জন) আটক এলাকায় ব্যাপক চাঞ্চল্য জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা জনতার স্বপ্ন, জনতার আশা—বিল্লাল বেপারী জনগণের ভাষা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন অ্যাডভোকেট বসুদেব দাস ও উজ্জ্বল শীল সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান দিনাজপুরে পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল পঞ্চগড়ে প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সোনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গা পূজা, ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ৪ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন

সৈয়দ মুনিরুল হক নোবেল: / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সৈয়দ মুনিরুল হক নোবেল:
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্তকরণ এবং ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জামালপুর শহরের সকাল বাজার এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র জামালপুর শাখার সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) গ্রাহক ফোরাম, জামালপুরের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মো. নাজমুল হক মাসুদ।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ব্যাংকিং খাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট নজরুল ইসলাম, আব্দুর রহমান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা নূরুল হক জামালীসহ গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে অপসারণ করে স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বোর্ড গঠন, এস আলমের শেয়ার বাজেয়াপ্তকরণ, ব্যাংকের কথিত দালাল চক্রকে বহিষ্কার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
বক্তারা বলেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category