• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি আটোয়ারীতে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশা গ্রেপ্তার: সড়ক অবরোধ, সংঘাত ও যানবাহনে অগ্নিসংযোগ পালংখালী উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। রামদাসপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ ভূমি অফিসের অনিয়মের সংবাদ প্রকাশের পর সাংবাদিককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগ দিনাজপুরে থানা চত্বরে সংঘর্ষ ও সড়ক অবরোধে থমকে গেছে জনজীবন ঝালকাঠিতে অচেনা কিশোরীর সন্ধান চাচ্ছে এলাকাবাসী বদলগাছীতে জামায়াতে ইসলামীর যুব বিভাগে ৩৪ যুবকের যোগদান দিনাজপুরে ২১৭ বস্তা স্যার জব্দ, আটক ১

আসন্ন ইউপি নির্বাচনে কচুয়াই  ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার  প্রার্থী হবেন শেখ মো: জাহাঙ্গীর

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিদের: / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সরগরম পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সদ্ভাব্য ইউপি সদস্য প্রার্থীরা।  এছাড়াও সদ্ভাব্য  চেয়ারম্যান প্রার্থীরা গনসংযোগ আলোচনা সভাসহ সামাজিক যোগাযোগ বাড়িয়ে দিয়ে আগামী নির্বাচনে তারা প্রার্থী হচ্ছে এমনটাই জানান দিচ্ছেন। 

সদ্ভাব্য চেয়ারম্যান, মেম্বার প্রার্থীরা ভোটারদের মন জয় করতে ব্যাস্ত সময় পার করছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটিয়া উপজেলার ১৬ নং কচুয়াই ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনা উঠে আসে শেখ মো: জাহাঙ্গীর।  তিনি পটিয়া উপজেলা তরুণ দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করেন। বর্তমানে এলাকায় বিএনপি নেতা হিসেবে তার একটা ক্লিন ইমেজ রয়েছে।

বিএনপি রাজনীতির পাশাপাশি তিনি সমাজ সেবা মুলক কাজে অংশ গ্রহণ করেন। যাহা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার বিজয় অর্জন সহায়ক হবে বলে তিনি আশাবাদী।  এবিষয়ে উদীয়মান তরুণ  বিএনপি নেতা শেখ মো: জাহাঙ্গীর আলম বলেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়াই ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হব ছোটবেলা থেকে আমার লালিত স্বপ্ন ছিল মানুষের সেবা করার, আল্লাহ রহমতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য পদে নির্বাচন করে বিজয়ী হলে গরীব অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়াবো,এলাকায় চুরি, ছিনতাই মাদক, কিশোর গ্যাং মুক্ত করতে এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করব, উন্নয়ন, সুশাসন নিশ্চিতসহ  বৈষম্য মুক্ত সমাজ গঠন করতে সকলকে এগিয়ে আসতে। সকলের সন্মলিত প্রচেষ্টায়  মডেল ওয়ার্ড গড়ে তুলতে পারব, শেখ মো: জাহাঙ্গীর সকলের সহযোগিতা দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category