• শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
পঞ্চগড় মাগুরা ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের এমপি নওশাদ জমির ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬ এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান সুন্দরবনে হরিণ ধরার ফাঁদসহ নৌকা জব্দ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় অসহায় ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের জমি দখলের অভিযোগ  উদীয়মান সংগীতশিল্পী মেঘনা মজুমদার: সুরের জগতে এগিয়ে চলার গল্প বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে, তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

আলেম-ওলামাকে নিয়ে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৩১ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে আলেম- ওলামা,ইমাম,মুয়াজ্জিন ও হাফেজ কোরআনের নিয়ে মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় পুরাতন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিম ফজলে আজিম, জেলা সেচ্ছাসেবকের আহবায়ক মোঃ জামিউল হক সোহেল , শংকরবাটী ৪ তলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল আজিজ, ক্বারী মাওলানা আব্দুল বাশির, পাঠানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সারওয়ার জাহান, বিএনপির জেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুর বারেক,সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category